শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১১:১১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বাড্ডায় তিন যুবক কে ছুরিকাঘাত

মোস্তাফিজুর রহমান: [২] মেরুল বাড্ডায় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির পেছনে তিন যুবক কে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ আহতদের।

[৩] আহত তিন জন ঢামেকে চিকিৎসাধীন। আহতরা হচ্ছে, আব্ল্লাহ শেখ (১৭) শাহান শেখ (২০) ও হারুন (২২)। তারা সকলেই মাছের আড়তের কর্মচারী।শনিবার (৩,এপ্রিল) রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে।

[৪] বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ ইসলাম জানান, শুনেছি, নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে,পূর্ব শত্রুতা জেরধরে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে তিন জন আহত হয়েছে, তারা ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তিন জন কে আটক করা হয়েছে। বাকিদের কেও গ্রেফতারের চেষ্টা চলছে। টাকা ছিনিয়ে নিয়েছে কিনা তা শুনিনি। বিষয়টি তদন্তের পর বলা যাবে।

[৫] আহতরা জানিয়েছেন, তারা মাছের আড়তে কাজ করেন। মাছের বাকি টা কালেকশন করে যাওয়ার পথে স্থানীয় সন্ত্রাসী সাপন, শ্রাবন,সহ ৮/৯ জন তাদের কে পথরোধ করে তাদের কাছে থাকা টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেন।
আব্দুলাহর এক লাখ সত্তর হাজার, হারুনের দেড় লাখ, সাহানের ষাট হাজার টাকা। তাদের বাসা মেরুল বাড্ডা এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়