শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে হত্যা মামলায় সাবেক মন্ত্রীর ভাতিজা নান্নু বিশ্বাস গ্রেফতার

সোহাগ হাসান : [২] সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় নিহত আওয়ামী লীগ কর্মী আবদুল জলিল হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাসের ভাতিজা নান্নু বিশ্বাস (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] নান্নু বিশ্বাস এই মামলার প্রধান আসামি।

[৪] শনিবার দুপুরে বেলকুচি পৌর এলাকার মেঘুল্লা মহল্লায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৫] এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খবরটি নিশ্চিত করে জানান, লতিফ বিশ্বাসের ভাতিজা ও হত্যা মামলার প্রধান আসামি নান্নু বিশ্বাসকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

[৬] প্রসঙ্গত গত ২৪ মার্চ জেলার এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের
সম্মেলন চলাকালে বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

[৭] সংঘর্ষ চলাকালে আওয়ামীলীগকর্মী আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়।

[৮] এঘটনায় দৌলতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে নান্নু বিশ্বাসকে প্রধান আসামী করে ৭২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়