শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাঁতারে প্রথম দিনে ৩ রেকর্ড

রাহুল রাজ: [২] শনিবার, ৩ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদের পর সাঁতারের প্রথম দিনে রেকর্ড গড়লেন নৌবাহিনীর দুই সাঁতারু মাহমুদুন্নবী নাহিদ ও সোনিয়া খাতুন।সব মিলিয়ে প্রথম দিনে রেকর্ড হয়েছে ৩টি।

[৩] মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শনিবার ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নাহিদ ৫৬.৭১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। ৫৬.৮২ সেকেন্ডের পুরনো রেকর্ড ছিল নৌবাহিনীর এ সাঁতারুরই, ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে গড়া।

[৪] নারীদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নিয়েছেন ১ মিনিট ৭.১২ সেকেন্ড । ২০১৯ সালে গড়া আগের রেকর্ড ছিল নৌবাহিনীর আরেক সাঁতারু সোনিয়া আক্তার টুম্পার, ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডর। রেকর্ড গড়ে সোনা জয়ের পথে নৌবাহিনী সতীর্থ সোনিয়া আক্তার টুম্পাকেই হারান সোনিয়া খাতুন ।

[৫] নিজের পুরনো রেকর্ড ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডের রেকর্ডের চেয়ে ভাল টাইমিং করলেও রুপার পদকেই সান্তনা খুঁজতে হয়েছে সোনিয়া আক্তার টুম্পাকে। শনিবার ১০০ মিটার বাটারফ্লাইয়ে এ সাঁতারুর টাইমিং ছিল ১ মিনিট ৮.৫১ সেকেন্ড।

[৬] তার আগে দিনের প্রথম রেকর্ড গড়েন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভাঙ্গতে তার সময় লেগেছে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।

[৭] রেকর্ড গড়ার পর মাহমুদুন্নবী নাহিদ বলেন, ‘এ ইভেন্টে রেকর্ড হবে এমনটা প্রত্যাশা করিনি। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিলনা, এ কারনে আমার প্রস্তুতীও প্রত্যাশিত ছিলনা। তারপরও রেকর্ড হয়েছে এ জন্য ভাল লাগছে।’

[৮] সোনিয়া খাতুন বলেছেন, ‘দেশের পরিস্থিতির কারনে এবার প্রস্তুতীর জন্য সময় ছিল স্বল্প। হাতে থাকা সময়গুলো সঠিকভাবে কাজে লাগিয়েছেন আমাদের কোচরা। স্বল্প সময়ের প্রস্তুতীতে ভাল করার জন্য সম্ভাব্য সবকিছু করেছে আমার সংস্থার কর্মকর্তারা।’

[৯] রেকর্ডের পর জুয়েল আহমেদ বলেছেন, ‘আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভাল হয়েছে। আশাকরছি, বাকি ইভেন্টগুলোতে ভাল করবো।’ কুষ্টিয়া থেকে উঠে আসা এ সাঁতারু আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এ গেমস। বিশেষ এ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির।’

[১০] রেকর্ড গড়ার পরও নিজের টাইমিংয়ে অবশ্য পরোপুরি সন্তুষ্ট নন জুয়েল আহমেদ, ‘করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। নইলে টাইমিংটা আরোও ভাল হতে পারতো।’যোগ করেন, ‘বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

  • সর্বশেষ