শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্যানিস্টকস: সাবিনা, রাজিব, শিশির ও সোনিয়ার স্বর্ণ

রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে জিমন্যাস্টিকসে মেয়েদের ব্যক্তিগত ভলটিং টেবিলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবিনা ইয়াসমিন শিমলা।

[৩] শনিবার, ৩ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে সবমিলিয়ে ১০.৬২৫ স্কোর করে প্রথম হয়েছেন তিনি। রৌপ্য জিতেছেন একই সংস্থার বনফুল্লি চাকমা। তার স্কোর হলো ৫.৭৫। সমান ৫.২২৫ স্কোর করে যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের শান্তা ইসলাম ও মুশফিকা আক্তার বিথী।

[৪] ছেলেদের পোমেল হর্সে স্বর্ণ জিতেছেন রাজিব চাকমা
জিমন্যাস্টিকসে ছেলেদের ব্যক্তিগত পোমেল হর্স ইভেন্টে স্বর্ণ জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের রাজিব চাকমা। ১০.৯০ স্কোর করে প্রথম হয়েছেন তিনি। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে ১০.৭৫ স্কোর করে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ পুলিশের মোহাম্মদ আল আমিন। ব্রোঞ্জ পদক জেতা বাংলাদেশ আনসারের শহিদুল ইসলাম সাজু ৯.৫৫ স্কোর করেন।

[৫] স্টিল রিংসে শিশিরের স্বর্ণজয়
জিমন্যাস্টিকসে ছেলেদের ব্যক্তিগত স্টিল রিংসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ পুলিশের শিশির আহমেদ। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদেও জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টের খেলায় ১১.০০ স্কোর করে প্রথম হয়েছেন তিনি। রৌপ্য জেতা কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের রাজিব চাকমার স্কোর হলো ১০.৭০। ১০.৬০ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাজিদ হক।

[৬] আনইভেন ভারে সোনিয়ার স্বর্ণ
মেয়েদের ব্যক্তিগত আনইভেন ভারে সোনার পদক জিতেছেন বাংলাদেশ পুলিশের সোনিয়া আক্তার। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টের খেলায় সোনিয়া স্কোর করেন ৯.৩০। রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের দুই জিমন্যাস্টস। ৯.১৫ স্কোর করে নূর আক্তার বানু রৌপ্য এবং ৯.০০ স্কোর করে শান্তা ইসলাম জিতেছেন ব্রোঞ্জ।

  • সর্বশেষ