শিরোনাম
◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৯:৫৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ২৩ জুয়াড়ি গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ২৩ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার ব্যাটালিয়নের এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জের পূর্ব রসূলপুর পাকা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর হতে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তফা হাওলদার (৪০), নজরুল ইসলাম (২৮), নুরুজ্জামান আকন্দ (২৫), কামাল হোসেন (৪২), বিল্লাল হোসেন (৩০), মন্টু সরদার (৪২), শামীম হোসেন (২৮), আব্দুল গফুর (৩৫), সেলিম (৪২) ও আইয়ুব হোসেন (৬০)। অভিযানকালে জুয়ার আসর থেকে ২০০ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৯টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া একইদিন র‌্যাব-১০ এর অপর একটি দল যাত্রাবাড়ীর ১৪ নম্বর আউটফল পোড়া বস্তি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- আল আমিন (২৩), জামাল (৪৭), জয়নাল আবেদীন (২৩), আলামিন (৩০), আব্দুর রহমান স্বপন (৪৫), আব্দুল মোতালেব (৫৪), সুজন (৩৮), সুমন (৩৬), সিদ্দিকুর রহমান (৩৫), মোক্তার হোসেন (৪৫), লাবলু মিয়া (৩৮), শাহ আলম (৩০) ও মিজান (২১)। জুয়া খেলার আসর থেকে ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, তারা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়