শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে নেমেছে জেলা প্রশাসন

সৌরভ ঘোষ: [২] শুক্রবার সকালে শহরের সাবেক পূর্বাসা সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে মূল বাজারস্থ কাপড় পট্টি এলাকা পর্যন্ত করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামূলক বার্তা পৌঁছানো হয়।

[৩] এসময় বিভিন্ন যানবাহনের যাত্রী, টিকেট কাউন্টারের লোকজন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে মাক্স, লিফলেট বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক ম্যাসেজ সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেয়া হয়।

[৪] পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা ও এনডিসি হাসিবুল হাসান। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] প্রচারণাকালে বলা হয়, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহনে ও রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাক্স ব্যতিত পথে নামা, সব ধরণের লেনদেন বন্ধ রাখতে হবে। স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে প্রচারণাকালে জানানো হয়। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়