শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্সিজেন সাপোর্টের জন্য পাঁচ হাসপাতাল ঘুরে অবশেষে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মনোয়ারা বেগম

বাশার নূরু: [২]শ্বাসকষ্টের রোগী মায়ের অক্সিজেন সাপোর্টের জন্য ছেলে একের পর এক ঘুরেছেন পাঁচ হাসপাতাল। কোথাও পাননি অক্সিজেন সাপোর্ট। শেষ পর্যন্ত রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মা। শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালের সামনে মায়ের লাশ জড়িয়ে আজাহারি করছিলেন ছেলে রায়হান।

[৩] জানা গেছে, রাজধানীর উত্তরখানের বাসিন্দা মনোয়ারা বেগমকে (৫৫) নিয়ে তার ছেলে রায়হান প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে যান। কিন্তু, সেখানে ভর্তি করানোর পরও অক্সিজেন সাপোর্ট দেয়া যায়নি। পরে সেখান থেকে মাকে নিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আল রাজি ইসলামী হাসপাতালে যান রায়হান। কিন্তু কোথাও পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট পাননি। পরে মাকে নিয়ে মুগদা মেডিকেল হাসপাতালে যান রায়হান। হাসপাতালের সামনেই এম্বুলেন্সেই মারা যান মনোয়ারা বেগম।

  • সর্বশেষ