শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পণ্য ও যাত্রী পরিবহনের আড়ালে রাজধানীতে আসছে মাদক, গ্রেপ্তার ৪

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজারে পেঁয়াজবোঝাই ট্রাক থেকে ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৪। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ী মো. নবাব ও মো. নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

[৩] র‌্যাব-৪ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পেঁয়াজ পরিবহনের আড়ালে হেরোইন আনা নেওয়া করতেন। পরবর্তীতে এসব মাদক রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন।

[৪] এদিকে বাড্ডা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ফারুক হোসেন ও মোঃ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। ইয়াবা ও মাদক পরিবহনে একটি এসিবাস জব্দ করা হয়েছে।

[৫] উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে প্রগতি স্বরণী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে পরিবহনযোগে ইয়াবা ঢাকায় নিয়ে আসতো। এরপর তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রয় করতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়