শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১১:৪৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা

বাশার নূরু: [২]কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার সব বিনোদনকেন্দ্র ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মধ্যরাত থেকে কার্যকর করা হবে। তবে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে।

[৩] কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে। আজ থেকেই কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া যেকোনো ধরনের সভা-সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

[৪]কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিকদার বলেন, এখন কক্সবাজারে অন্তত ৩০-৪০ হাজার পর্যটক রয়েছেন। তাঁরা কী করবেন বা তাঁদের প্রস্থানের বিষয় নিয়ে কাল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়