শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৯:১৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার কাবাডি টুনামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া

মাহিন সরকার: [২] বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুনামেন্টের ফাইনালে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও কেনিয়া। শুক্রবার সন্ধ্যা ৭টায় ম্যাচটি জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হবে। মাঠ থেকে ম্যাচটি টি-স্পোটস সরাসরি সম্প্রচার করবে। ফাইনালে দক্ষিণ এশিয়া আর আফ্রিকার লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশই ফেবারিট।

[৩] পাঁচ জাতির এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ গ্রুপের সবকয়টি ম্যাচ জিতে সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। লাল-সবুজের দল গ্রুপ ম্যাচে পোল্যান্ড, কেনিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করে।

[৪] কোয়ালিফাইং ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭-৩৬ পয়েন্টে হারিয়ে কেনিয়া ফাইনালে উঠে আসে। তবে কেনিয়া অবশ্য গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল। হেরেছিল বাংলাদেশের কাছেও। তবে পোল্যান্ড ও নেপালের বিপক্ষে জয় পেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়