শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শিরোপা জয়ে আমরা আশাবাদী : সাজুরাম

মাহিন সরকার :[২]বাংলাদেশ জাতীয় কাবাডি দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত বঙ্গবন্ধু কাপ আন্তজাতিক কাবাডি টুনামেন্টে শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

[৩] তিনি বলেন, বাংলাদেশ দল পাচজাতির এ টুনামেন্টে চমৎকার ফমে রয়েছে। গ্রুপপবে প্রতিটি ম্যাচই অসাধারণ খেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ দল ফাইনালেও শতভাগ সাফল্য পাবে। কোচ সাজুরাম গয়াত জানান, অল্পদিনের প্রশিক্ষণে দলটি দারুণ খেলছে। ফাইনালে কেনিয়া কিংবা শ্রীলঙ্কা যে দলই প্রতিপক্ষ হয়ে আসুক তাদের হারাতে প্রস্তুত রয়েছে তার দল।

[৪]এক প্রশ্নের জবাবে সাজুরাম গয়াত বলেন, বঙ্গবন্ধু কাপ আন্তজাতিক কাবাডি টুনামেন্ট নি:সন্দেহে একটি চমৎকার আয়োজন। এ ধরনের আয়োজনের জন্য তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার বিশ্বাস বাংলাদেশই এ আসরে শিরোপা জিতবে।

[৫]শিরোপা জয়ের লক্ষে প্রতিপক্ষের বিপক্ষে সম্ভাব্য সবধরনের কৌশল অবলম্বন করবেন তিনি। সাজুরাম গয়াত জানান, ইতোমধ্যে প্রতিপক্ষের যেসব দুবলতা রয়েছে সেগুলোর ভিডিও ফুটেজের মাধ্য্যমে তিনি খেলোয়াড়দের দেখিয়েছেন। একই সাথে নিজ দলের ভুলক্রটিগুলোও শুধরিয়ে নিয়েছেন তার শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়