শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৮:১০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে তেলবাহী লরীর সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আরিফুর রহমান: [২] মাদারীপুরে তেলবাহী লরীর সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ডাসার থানাধীন পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলো, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের মিন্টু কাজীর ছেলে আরাফাত কাজী (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার আলাউদ্দিন ফকিরের ছেলে তুহিন ফকির (২৩)। নিহতার দুইজনে সম্পর্কে বিয়াই।

[৪] হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে বরিশাল থেকে তেলবোঝাই করে একটি লরী মাদারীরের উদ্দেশ্যে ছেড়ে আসে। লরীটি ডাসার থানাধীন পান্থাপাড়া ই্সাবেলা পাম্পের কাছে আসলে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তুহিন নামের একজন মারা যায়। আহত অপরজন আরাফাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়