শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি বিধি-নিষেধের প্রতিবাদে রাইড-শেয়ারিং মোটরসাইকেল চালকরা, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ

মিনহাজুল আবেদীন: [২] মোটরসাইকেল চালকেরা বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এছাড়া বিধি-নিষেধ উপেক্ষা করে অনেকে যাত্রী পরিবহন করছে। মোটরসাইকেল চালকরা রাস্তায় বিক্ষোভে নামলে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিবিসি

[৩] মোটরসাইকেল চালক নূরে আলম বলেন, সরকারের বিধি-নিষেধ অনুযায়ী যাত্রী পরিবহন বন্ধ হলে, চরম আর্থিক সংকটে পড়তে হবে। সব যানবাহন চলছে, তাহলে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতে অসুবিধা কোথায়।

[৪] ঢাকার মিরপুরের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, পরিবহন সংকটের কারণে অফিসে যাতায়াত করা এখন দুর্বিসহ হয়ে উঠেছে। যানবাহন সংকটে পড়েছে হাজারো মানুষ।

[৫] এদিকে বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিন নেবার পরে অনেকে ঢিলেঢালা-ভাব দেখানোর কারণে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আবারো বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে এবং এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়