শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতির কারণে ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচন স্থগিত

বাশার নূরু: [২] করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় দেশের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

[৩] বৃহস্পতিবার বিকেলে কমিশনের বৈঠক শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন স্থগিতের এ ঘোষণা দেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

[৪] তিনি বলেন, জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনের উপ-নির্বাচন, প্রথম ধাপে ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভার নির্বাচন, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলার জেলা পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের শূন্য সদস্য পদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে। আগামী ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল।

[৫] লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচন পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩ (৪) অনুসারে প্রজ্ঞাপন জারি করা হবে। আর সিলেট-৩ শূন্য আসনের নির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

[৬] অশোক কুমার দেবনাথ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। দেশের অবস্থা স্বাভাবিক হলে ফের নির্বাচন হবে।

[৭] এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ইসি সভাকক্ষে অনুষ্ঠিত কমিশন বৈঠকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ