শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু, চলবে ৩ কার্যদিবস, উত্থাপিত হতে পারে ৯ বিল

মনিরুল ইসলাম: [২] আজ বৃহস্পতিবার ১ এপ্রিল চলতি একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে । সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। অধিবেশনে লক্ষ্মীপুর-২ আসন শূণ্য হওয়ার ঘোষণার বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার।

[৩] এদিকে, দ্বাদশ অধিবেশন চলবে মাত্র তিন কার্যদিবস। অধিবেশনে ৯টি বিল উত্থাপিত হবে বলে জানা গেছে ।

[৪] করোনাকালীন সময়ে অন্য অধিবেশনগুলোর মতো এবারও কড়াকড়ি ভাবে স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। করোনা নেগেটিভ সংসদ সদস্যরাই কেবল অধিবেশনে যোগ দিতে পারবেন। অন্য অধিবেশনগুলোর মতো এবারও সংসদ সদস্যরা রুটিন অনুযায়ী বৈঠকে যোগ দেবেন বলে জানান চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

[৫] আজকের অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়েই শেষ হবে। সাধারণত চলমান সংসদের কোনও সংসদ সদস্য মারা গেলে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবির রেওয়াজ রয়েছে। চলতি সংসদের সংসদ সদস্য সিলেট-৩ আসনের মাহমুদুস সামাদ চৌধুরী (কয়েস) গত ১১ মার্চ মারা যান। তাঁর ওপর সংসদে শোক প্রস্তাব আনা হবে।

[৬] সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, অধিবেশনে সংসদ সচিবালয় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের সংসদে যেতে নিষেধ করা হয়েছে। সংসদ ভবনে দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। যেসব কর্মকর্তা-কর্মচারী অধিবেশন চলাকালে সংসদে দায়িত্ব পালন করবেন, তাদের থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। এজন্য সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সংসদের মেডিক্যাল সেন্টারের মাধ্যমে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়।

[৭] সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতি, শনি ও রবিবার অধিবেশন চলবে। গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের একাদশ অধিবেশন।

[৮] সংবিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে এ অধিবেশন ডাকতে হয়েছে।

[৯] এবারের সংসদ অধিবেশনে ৯টি বিল উত্থাপন হতে পারে। বিলগুলো হলো, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) বিল-২০২১, ব্যাংকার বহি সাক্ষ্য বিল-২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) বিল-২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১, Medical Degree (Repeal) Bill-2021, Medical Colleges (Governing Bodies) (Repeal) Bill-2021, এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১। এছাড়া কমিটিতে পরীক্ষাধীন আছে আয়োডিন লবণ বিল ২০২১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়