শিরোনাম
◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের ওপর হেফাজত কর্তৃক হামলার প্রতিবাদে রাঙামাটি প্রেসক্লাবের মানববন্ধন

চৌধুরী হারুনুর রশীদ: [২] ব্রাক্ষণবাড়িয়া ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অগ্নিসংযোগ, সাংবাদিকদের উপর হামলা এবং সুর সম্রাট আলাউদ্দিন খাঁ একাডেমিতে আগুন দেয়া সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজত ইসলামের তান্ডবের প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটি প্রেসক্লাব।

[৩] বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] এতে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশিল প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি শান্তিময় চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ। প্রেস ক্লাব সদস্য সাইফুল বিন হাসান'র সঞ্চালনায় মানববন্ধনে প্রেসক্লাবের সম্পাদক ও সদস্যরা এবং রাঙামাটিতে কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] মানববন্ধন থেকে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তান্ডব চালিয়েছে তার মধ্য দিয়ে তারা আবারও বুঝিয়ে দিয়েছে তারা দেশ ও স্বাধীনতা বিরোধী।

[৬] প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, ১৯৭১ সালে যেমন তারা বাঙালী কে কালেমা পাঠ করিয়ে মুসলিম কিনা যাচাই করতো ঠিক তেমনি ভাবে ২০২১ সালে তারা আমাদের সহকর্মী সৌরভ হোসেন সোহানের নাম শুনে তাকে কালেমা পাঠ করানোর মধ্যদিয়ে বুঝিয়ে দিয়েছে তারা সেই ৭১ এর স্বাধীনতা বিরোধী আল-সাম, আল-বদর ও রাজাকার।

[৭] নাম ও মুখোশ পাল্টালেও তাদের কর্মকান্ড এখনো আগেরটাই থেকে গেছে। সরকার এখনই তাদের লাগাম টেনে না ধরলে তাদের মৌলবাদ আরও বেড়ে যাবে এবং তা দেশ ও জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মানববন্ধন থেকে প্রেস ক্লাবে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানানো হয়।

  • সর্বশেষ