শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ইটনায় গোডাউন থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মনোয়ার হোসাইন : [২] ইটনা পুরানবাজারের মধ্যগলিতে চাঁদনী স্টোর থেকে বুধবার সকালে মরদেহ উদ্ধার হয়।

[৩] মৃত ব্যবসায়ীর নাম জসিম। তার বাড়ি ইটনা উপজেলা সদরের মৃর্দাহাটি এলাকায়।

[৪] জসিমের বড় ভাই দুলাল মিয়া জানিয়েছেন , মঙ্গলবার সকালে দোকানে যান জসিম। সারাদিন সেখানেই ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দোকানের কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলে গোডাউনে যান তিনি। রাতে বাড়িতে না ফেরায় পরদিন সকালে কর্মচারীদেরকে নিয়ে গোডাউনে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ করা। ডাকাডাকির পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেয় তারা। পুলিশ এসে দরজা ভেঙে দড়িতে ঝুলন্ত অবস্থায় জসিমের মরদেহ দেখতে পান।

[৫] এদিকে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৬] তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়