শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের ঘটনায় ৬টি মামলা, আসামি করা হয়েছে দুই হাজার ৫শত জনকে

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের ঘটনায় পাঁচদিন পর হাটহাজারী মডেল থানায়
পৃথক ৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৩০ মার্চ) রাতে এসব মামলা করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার রাশিদুল হক।

[৪] থানা পুলিশ সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সদর ইউনিয়ন ভূমি অফিসে গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডবের ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির একরামুল হক শিকদার এবং সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আক্তার কামাল চৌধুরী বাদী হয়ে দুটি এবং হাটহাজারী থানায় হামলা, পুলিশের কাজে বাঁধা, পুলিশ সদস্যদের মারধর ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক চারটি মামলা দায়ের করেছে।

[৫] ঘটনার দিন হাটহাজারী থানায় হামলার অভিযোগে অজ্ঞাত ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। ভূমি অফিসের করা দুই মামলায় ২০০ জন করে ৪০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাকি মামলাগুলোর আসামিদের
সম্পর্কে কিছু জানা যায়নি।

[৬] প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতাকে কেন্দ্র করে হেফাজতকর্মীদের তাণ্ডবে সদর ভূমি অফিস ধ্বংসস্তূপে পরিণত হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় এসি ল্যান্ড অফিসও। সরকারি এ স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগ, হামলা করে সেদিন তারা নারকীয় পরিস্থিতি সৃষ্টি করে।

  • সর্বশেষ