শিরোনাম
◈ বিদেশগামীদের ব্যাংক স্টেটমেন্ট সহজে যাচাই করতে কিউআর কোড বাধ্যতামূলক, নতুন নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ এক কক্ষে শতাধিক, চৌকি ভাগাভাগি করে ঘুম, রাজারবাগে করুণ অবস্থায় পুলিশ সদস্যরা! ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?  ◈ স্বাস্থ্যকর ওটসই শরীরের শত্রু! যাদের এড়িয়ে চলা উচিৎ ◈ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই ◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই ক্যাপিটল পুলিশ কর্মকর্তার ট্রাম্পের বিরুদ্ধে মামলা

রাশিদুল ইসলাম : [২] ওই দুই ক্যাপিটল পুলিশ কর্মকর্তা জেমস ব্লাসিংগান ও সিডনি হেম্বি গত ২৮ বছর ধরে পেশাগতভাবে দায়িত্ব পালন করে আসছেন। তারা ক্যাপিটল হিলে হামলার সময় আহত হন। ওয়াশিংটন ডিসি’তে ফেডারেল আদালতে তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে বলেছেন তাদের মুখে রাসায়নিক দিয়ে স্প্রে করা হয়েছিল। তারা রক্তাক্ত হয়ে পড়েছিলেন।

[৩] জেমস ব্লাসিংগাম বলেন তাকে পাথরের কলামের প্রচণ্ড জোরে ঠেসে ধরলে তার মাথা ও পিঠে আঘাত পান।

[৪] এই দুই ক্যাপিটল পুলিশ কর্মকর্তা বলেন ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যে বিক্ষুব্ধকারীরা উত্তেজিত হয়ে হামলা চালায়। এই দায় সাবেক প্রেসিডেন্টকে নিতে হবে।

[৫] তারা বলেন ট্রাম্পের বক্তব্য হামলাকারীদের প্ররোচিত করেছে এবং ওই হামলায় তারা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

[৬] আদালতের কাছে তারা পৃথকভাবে ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ চান।

[৭] এধরনের মামলার পর বিষয়টি নিয়ে ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি। তবে এর আগে ট্রাম্প ক্যাপিটলে হামলার ব্যাপারে তার কোনো ভূমিকা থাকার বিষয়টি অস্বীকার করেছিলেন। এও বলেন বিক্ষোভকারীরা আনন্দে পুলিশ অফিসারদের জড়িয়ে ধরে চুম্বন পর্যন্ত করে।

[৮] যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কয়েকশ পুলিশ কর্মকর্তা ক্যাপিটলে হিলে হামলার সময় আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়