শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের অনেক সমস্যা এখনো আমরা নিরসন করতে পারিনি: শাহরিয়ার আলম

কূটনৈতিক প্রতিবেদক: [২] সোনারগাঁও হোটেলে প্রবাসী অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রবাসীদের প্রধান সমস্যা দূতাবাসগুলোতে তারা দ্রুত সেবা পান না। অনেকে দালালের মাধ্যমে পাসপোর্টের বই ও ওয়ার্ক পারমিটের সিল পেতে ৫০ থেকে ১০০ রিয়াল খরচ করেন।

[৩] বিদেশে গেলে যখনই সময় পাই প্রবাসীদের সমস্যাগুলো জানার চেষ্টা করি। এসব কাজগুলো করতে এসে তারা ভোগান্তিতে পড়েন। এজন্যই আমরা দূতাবাসগুলোতে প্রফেশনালস ও দক্ষ জনবল নিয়োগ দেবো।

[৪] দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক উল্লেখ করে বলেন, অথচ প্রবাসীদের অনেক সমস্যা এখনো আমরা নিরসন করতে পারিনি।

[৫] ইউরোপ ও সৌদি আরবে বাংলাদেশি ডাক্তার-নার্সদের চাহিদা অনেক। আমরা এসব দেশে স্বাস্থ্যসেবা কর্মী পাঠাতে পারি। আমার বিশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা করতে আমরা সদা প্রস্তুত।

[৬] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ১৭০টি দেশে ১ কোটি ২০ লাখ প্রবাসী ভাই-বোন রয়েছেন। দেশে যদি ২০ লাখ মানুষের কর্মসংস্থান হয় তবে ২৫ শতাংশ অবদান রাখে বৈদেশিক কর্মসংস্থান। এই খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

[৭] বৈদেশিক কর্মসংস্থানে সুখের খবর আছে, অন্যদিকে দুঃখের খবরও আছে। তবে দুঃখের খবর বড় করে ছাপা হয়। তাই আমি বলবো আপানারা সোনার হরিণের পেছনে ছুটবেন না। দেখে-বুঝেই বিদেশে পাড়ি জমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়