শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে বনি হত্যায় ২৬ আসামির যাবজ্জীবন

শরীফা খাতুন : [২] জেলার কালিয়া উপজেলার বনি মোল্লা (৩০) হত্যা মামলায় ২৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

[৩] বুধবার দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। এ মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মফিজ বিশ্বাস (৪০), আলম শেখ (৩৯), আঃ সালাম শেখ (৪২), শরিফুল খাঁ (৪৪), মামুন খান (৩৯), আশিক শিকদার (৩৩), সোহেল শিকদার (২৭), সবুজ শেখ (২২), সবুজ মোল্যা (৩২),খালিদ মোল্যা (২৬),খোকন মোল্যা (৫৫), কিবরিয়া মোল্যা (৫০), সাদি শেখ (১৮), আহাদুল শেখ (২৩), ইমদাদ শেখ (২৭), শরিফুল মোল্যা (৫৩), বাপ্পি শেখ (পলাতক) (৩৪), সুফিয়ান খাঁ (৪৩), আশরাফুল খাঁ (৩৭),আনোয়ার মোল্যা (৪৫), রুনজু মোল্যা (৩৮), দুলাল খাঁ (৫০), শিপলু খান ওরফে পিকুল খাঁন (২৩), উজ্জ্বল তালুকদার (৩৭), আশিক মোল্যা (২৩), মোঃ আজাদ শেখ (৩৭)। সর্ব থানা-কালিয়া, জেলা-নড়াইল।

[৫] খালাস প্রাপ্তরা হলেন, বাবু মোল্যা (২৭), রকিবুল মোল্যা (৩৫), মোঃ মিলন শেখ (৩৮), ও সেলিম মোল্যা (৫২)।

[৬] আদালত সূত্রে জানা গেছে, গ্রাম্য শত্রুতা ও মামলা মোকাদ্দমার কারনে খুন করা হয় কালিয়া উপজেলার পারবিঞ্চুপুর গ্রামের মোঃ হাসিম মোল্লার ছেলে বনি মোল্লাকে। তিনি পারিবারিক জায়গা-জমির ওপর ঘেরের দেখাশুনা করতেন।

[৭] ২০১৯ সালের ১১ মে বনি বাড়ির পাশের একটি ঘেরে অবস্থান করছিলেন। সকাল আটটার দিকে তার পূর্ব পরিচিত সন্ত্রাসীরা দেশি তৈরী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড় দিয়ে প্রতিবেশী ছাকু কাজীর বাড়িতে আশ্রায় নেন। সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে তাকে বের করে এলোপাতড়ি কুপিয়ে জখম করে। ওই ঘটনার পর বনি মোল্লার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

[৮] ওই ঘটনার দুইদিন পরে নিহতের পিতা বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে এ মামলায় আরও দু’জনের নাম অন্তর্ভূক্ত করা হয় বলে পুলিশের দাবি। মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ ইকরাম হোসেন ২০২০ সালের ২৫ জুলাই ৩০ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ