শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ পূর্ব এশিয়ার গল্প নিয়ে বড় পর্দায় ওয়ার্ল্ড ডিজনি

বিনোদন ডেস্ক: নতুন কাহিনী নিয়ে আবারো বড় পর্দায় হাজির ওয়ার্ল্ড ডিজনি। বিভিন্ন দেশে মুক্তি পেতে শুরু করেছে রায়া অ্যান্ড দা লাস্ট ড্রাগন। এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে চলচ্চিত্রটি। তার অন্যতম কারণ, এবারই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার কোন নারী চরিত্র স্থান করে নিয়েছে ডিজনির কেন্দ্রীয় চরিত্রে। ইনডিপেনডেন্ট টিভি

এনিমেশন জগতে জনপ্রিয় নাম ওয়ার্ল্ড ডিজনি। ৯০ বছর ধরে মনোমুগ্ধকর, শিক্ষনীয় একেকটি গল্প উপহার দিয়ে আসছে তারা। মুল ধারার পাশাপাশি দর্শক হৃদয়ে রাজত্ব করছে ডিজনির নানা চলচ্চিত্র, চরিত্র। তবে এবারই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার জনগোষ্ঠীর গল্প নিয়ে ছবি বানিয়েছে ডিজনি। ছবির নাম রায়া অ্যান্ড দা লাস্ট ড্রাগন। নাম ভূমিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার নারী চরিত্র রায়া।

মোয়ানা, ফ্রোজেনের মতোই নতুন শিক্ষণীয় বার্তা নিয়ে এসেছে রায়া। সমাজের বিভক্তি, মানুষে মানুষে বিভাজন দূর করে শান্তি ফেরার লক্ষ্যে মাঠে নামে সে। পোশা প্রাণী টুকটুকের পাশাপাশি এই লড়াইয়ে একে একে রায়ার সাথে যুক্ত হতে থাকে ড্রাগন সিসুসহ অন্যরাও।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ টি দেশে প্রায় ৬৭ কোটি মানুষের বাস। ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ চলচ্চিত্রে এই গোটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে রায়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়