শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৪ বছর ধরে উল্টো মাথা নিয়ে চলছে ক্লাউডিওর

ডেস্ক রিপোর্ট: সুস্থ স্বাভাবিক শরীর ও জীবন কে না চায়! কিন্তু ভাগ্যের নির্মমতায় অনেকেই তা পান না। তাদের একজন ক্লাউডিও ভেইরা ডি অলিভেইরা। রাইজিংবিডি

ব্রাজিলের পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের বাসিন্দা তিনি। স্বাভাবিক মানুষের মতো মাথা থাকলেও জন্ম থেকেই উল্টো। এভাবেই চলছে ৪৪ বছর বয়সি ক্লাউডিওর বেঁচে থাকার সংগ্রাম।

জানা যায়, আর্থ্রোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটাল ব্যাধিতে ভুগছেন তিনি। ফলে তার পায়ের পেশীতে পুষ্টির অভাব দেখা দিয়েছে। হাত দু’টি বুকের এবং মাথা উল্টোভাবে পিঠের সঙ্গে লেগে থাকে।

তবে এত প্রতিকূলতার মাঝেও দমে যাননি ক্লাউডিও। আর দশটা মানুষের মতো শিশুকাল থেকেই মায়ের কাছে লেখাপড়া শিখেছেন। নিজের পছন্দ মতো সব কাজ করেন তিনি।

নিজের এই অবস্থাকে অন্যের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে চান ক্লাউডিও। এজন্য তিনি একটি ডিভিডি তৈরি করেছেন। পাশাপাশি নিজের আত্মজীবনীও লিখেছেন। এখানেই শেষ নয়, ২০০০ সাল থেকে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখেন।

করোনা মহামারির এই সময় বেশ সতর্ক তিনি। স্থানীয় একটি সংবাদমাধ্যমে ক্লাউডিও বলেন, ‘আমার কখনো কোনো সমস্যা মনে হয়নি। আমি স্বাভাবিক জীবনযাপন করি। আমি সম্পূর্ণ কোয়ারেন্টাইনে আছি কারণ কোভিড খুবই ভয়ানক, মরণঘাতী। অনেক ভয়ে আছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তিনি যেন এটি থেকে আমাকে রক্ষা করেন।’

তিনি আরো বলেন, ‘আমি যতটুকু পারছি সতর্ক থাকি। গত এক বছর ধরে আইসোলেশনে আছি। শুধু প্রয়োজনীয় কাজের জন্য বাইরে যাই। অনেক বছর বাঁচতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়