শিরোনাম
◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউতে আব্দুল মতিন খসরু

আতাউর অপু: করোনাভাইরাসে আক্রান্ত সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরু সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গতকাল তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো: মহিন জানান, গত রোববার রাতে আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেয়া হয়েছে।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। তার অক্সিজেনের লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে। তিনি অরো বলেন, গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওই দিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২১-২২) ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে জয়ী হন আব্দুল মতিন খসরু। তিনি সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়