শিরোনাম
◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুনে, ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শাহজালাল ভূঞা: [২] ফেনীতে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে শহরের তাকিয়া রোডের একটি ভবনের ৩য় তলার গোড়াউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দু’ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনে।

[৩] ফায়ারসার্ভিস ও আগুনে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিক সূত্র জানায়, শহরের তাকিয়া রোডের একটি ভবনের ৩য় তলার শাহী টয় ট্রেডার্স এর গোডাউনে আগুনের সুত্রপাত হয়। মুহর্তে আগুন পাশবর্তী সুরুজ ইলেকট্রিকের মালিক নিজাম উদ্দিন ও সোহেল ক্রোকারিজের স্বত্বাধিকার এমদাদ হোসেনের গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি প্রতিষ্ঠানের গোডাউন একসাথে থাকায় আগুনে প্রতিষ্ঠানগুলোর প্রায় ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

[৪] ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূণ্য চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনে। গোডাউনে শাহী টয় ট্রেডার্স প্রতিষ্ঠানে শিশুদের খেলনা, সুরুজ ইলেকট্রিকের বৈদ্যুতিক সামগ্রী, সোহেল ক্রোকারিজ প্রতিষ্ঠানের প্লাস্টিক জাতীয় মালামাল মজুদ ছিলো। এজন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও নিয়ন্ত্রণে আনতে সময় লাগে বলেও তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়