শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় চোরাই চা পাতাসহ আটক এক

স্বপন দেব: [২] ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা প্রায় ৪ হাজার ৪ শ’ ৫০ কেজি চা পাতাসহ সুমন কর্মকার (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শ্রীমঙ্গল ক্যাম্প। পরে চা পাতাসহ তাকে থানায় সোপর্দ করা হয়।

[৩] চোরাই পথে আসা এসব নিম্নমানের ভারতীয় চায়ে বাজার সয়লাব আর বাংলাদেশ হারাচ্ছে চায়ের ন্যায্য মূল্য ও গুণগত মান। সোমবার (২৯ মার্চ) র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ওবাইন রাখাইন এসব তথ্য জানিয়েছেন।

[৪] তিনি জানান, এর আগে রবিবার (২৮ মার্চ) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় অভিযান চালিয়ে চা পাতাসহ সুমনকে আটক করা হয়। তিনি উপজেলার বেগমখাঁন চা বাগানের মন্টু কর্মকারের ছেলে।

[৫] চা পাতাগুলো ভারত থেকে চোরাই পথে দেশে আনা হয়েছিল। বস্তায় ভরে দুইটি পিকআপ ভ্যানে নিয়ে এগুলো পাচার করা হচ্ছিল।

[৬] অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব লেফট্যানেন্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম ও কোম্পানি কমান্ডার বসু দত্ত চাকমা। এ বিষয়ে মামলা দিয়ে সুমনকে থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়