শিরোনাম
◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড আক্রান্ত ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত

স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হারমানপ্রিত কৌর কোভিড আক্রান্ত হয়েছেন। তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

[৩] ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি হারমানপ্রিত। তিনি গত ১৭ মার্চ প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চম ওয়ানডে খেলার সময় চোটে পড়েছিলেন। এবার তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

[৪] ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে একটি সূত্র বলেছে, 'তিনি নিজ বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে আছেন, তিনি গতকাল পরীক্ষা করিয়েছিলেন যা আজ সকালে পজেটিভ এসেছে। পরীক্ষার ৩-৪ দিন আগে থেকে তার কিছু উপসর্গ ছিল। আশা করা যাচ্ছে দ্রুতই তিনি সেরে উঠবেন।

[৫] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে এবং মাঝ পথে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করা হয়েছে হারমানপ্রিতের। যদিও সেই সময় তিনি নেগেটিভ ছিলেন। ওয়ানডে সিরিজে ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স করেছেন হারমানপ্রিত। একটি হাফ সেঞ্চুরি এবং একটি ৪০ রানের ইনিংস ছিল তার। যদিও ভারত সিরিজটি নিজেদের করে নিতে পারেনি। ওয়ানডে সিরিজটি স্বাগতিকরা হেরেছে ৪-১ ব্যবধানে। এরপর টি-টোয়েন্টি সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স করেছে ভারতীয় মেয়েরা। এই সিরিজে তারা হেরেছে ২-১ ব্যবধানে। - হিন্দুস্তানটাইমস/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ