শিরোনাম
◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোল্যান্ডের পর এবার কেনিয়াকে হারালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : [২] বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

[৩] সোমবার (২৯ মার্চ) রাতে স্বাগতিক দল ৩২-২৯ পয়েন্টে হারায় কেনিয়াকে। রোববার (২৮ মার্চ) উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডকে তিনটি লোনাসহ ৪০-২২ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। নেপাল না আসায় আসরের ফিকশ্চারে পরিবর্তন আসে। ফলে কেনিয়ার সঙ্গে বাংলাদেশকে লড়তে হয়।

[৪] খেলার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম দিকে ০-২ পয়েন্টে পিছিয়েও পড়ে স্বাগতিকরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াতে থাকে লাল সবুজের দল। ফলে প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১৩-১১ পয়েন্টে এগিয়ে ছিল কেনিয়ার সঙ্গে।

[৫] দ্বিতীয়ার্ধেও অভিজ্ঞতার দরুণ এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে খেলার শেষ দিকে পয়েন্টের ব্যবধানে ফের পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৫-২৫, ২৬-২৬ পয়েন্টও ছিল একটা সময়। শেষ পর্যন্ত ৩২-২৯ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। - প্রেসবিজ্ঞপ্তি

  • সর্বশেষ