শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান নেপাল

রাহুল রাজ: [২] দুই গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ দিলো বাংলাদেশ। ৮২তম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে নিচু হেডে লক্ষ্যভেদ করেন মাহবুবুর রহমান সুফিল।

[৩] নেপালের আক্রমণভাগকে ঠেকানোতেই সময় কেটেছে বাংলাদেশের। কিন্তু ছন্নছাড়া রক্ষণভাগ ব্যর্থ। বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় গোল হজম করেছে সফরকারীরা। সতীর্থের বাড়ানো বল বক্সে ঢুকেই ডান পায়ের শটে জালে জড়ান বিশাল রায়।

[৪] কর্নার কিক থেকে পাওয়া বলে ১৮তম মিনিটে সংযোগ রায় বাঁ পায়ের শটে নেপালকে এগিয়ে দেন। দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে প্রথম গোল করলেন তিনি। আর ১৮ মাস পর প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেলো নেপাল। ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর চায়নিজ তাইপের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর থেকে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি তারা।

  • সর্বশেষ