শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে খুনি মাহফুজের ফাঁসি চেয়ে মিছিল ও মানববন্ধন

আদনান হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে সড়কে সাইড দেয়া নিয়ে তর্কাতর্কির জেরে আল-আমিন (২৬) নামে এক ইজিবাইক চালককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করে মাহফুজ। এ ঘটনায় সোমবার বেলা ১১টায় খুনি মাহফুজের ফাঁসি দাবি করে মিছিল ও মানববন্ধন করে নিহত আল-আমীনের স্বজনরা ও এলাকাবাসী। এসময় তারা কায়েতপাড়া থেকে মিছিলটি বের করে উপজেলা চত্বরে এসে মানববন্ধন করে। পরে তারা আবার মিছিল করে ধামরাই থানা চত্বরে এসে মানববন্ধন শেষ করে।

[৩] মানববন্ধনে আল-আমীনের স্বজনরা বলেন, প্রকাশ্য দিবালোকে আল-আমীনকে ছুরিকাঘাতে হত্যা করে মাহফুজ। আমরা খুনি মাহফুজকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি।

[৪] এবিষয়ে ধামরাই থানায় নিহতের বড়ভাই মোঃ সামছুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে যানা যায়।

[৫] এর আগে শুক্রবার (২৬ মার্চ) বেলা দুপুরে ধামরাই পৌরশহরের মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত নির্মমভাবে আল-আমীনকে হত্যা করে মাহফুজ। নিহত ইজিবাইক চালক আল-আমীন ধামরাই পৌরসভার পশ্চিম কায়েত পাড়া এলাকার বজলুর রহমানের ছেলে।

[৬] স্থানীয় সূত্রে জানা যায় নিহত আল-আমীন একজন অটোরিকশা চালক তার অটোরিকশার সঙ্গে গোয়াড়ীপাড়া মহল্লার আল-মাহফুজের মোটর সাইকেলের সংঘর্ষ হয় শুক্রবার সকালে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার হয়।পরবর্তীতে আল-আমীনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলা-আমীন নিহত হন।

[৭] এবিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) নয়ন মিয়া বলেন, অটোরিকশা চালক আল-আমীন হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়