শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মহা ধুমধামে ভারতে দোল উৎসব পালন

সুমাইয়া ঐশী: [২] কয়েকদিন ধরেই ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছাড়াচ্ছে ৬০ হাজার, মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। এরই মধ্যে রোববার পালিত হয়েছে রঙের উৎসব দোল। কয়েক লাখ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে এই উৎসব পালন করেছে। এতে স্থানীয়দের পাশাপাশি যোগ দিয়েছেন বিদেশীরাও। আল জাজিরা

[৩] অন্যান্য বছরগুলোতে এই দোল উৎসব পালিত হয় আরও জাঁকজমকভাবে। তবে করোনার কারণে চলতি বছর সারা বিশ্ব যেখানে কড়া বিধিনিষেধ পালন করছে, সেখানে ভারতের এই দোল উৎসব হয়ে উঠেছে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু। সোমবারও দেশটিতে ৬৮ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে দৈনিক সংক্রমণে ভারত এখন শীর্ষে।

[৪] বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মেনে এই উৎসব পালনে ভারতকে খেসারত দিতে হতে পারে। সংক্রমণ বাড়তে পারে আরও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়