শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের সমীক্ষার অগ্রগতি জানানোর সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] সোমবার সকালে কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর অনুপস্থিতিতে কমিটির সদস্য অসীম কুমার উকিল এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

[৫] নতুন অ্যাক্রোবেটিক শিল্পীদের প্রশিক্ষণ নিয়মিতভাবে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

[৬] বৈঠকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা সম্পন্ন করে ডিপিপি প্রণয়নের উদ্যোগ গ্রহণপূর্বক পরবর্তী বৈঠকে অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের সুপারিশ করা হয়।

[৭] সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়