শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত

তৌহিদুর রহমান:[২] ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবে সোমবার সকালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

[৩] পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রতিটি ঘটনার জন্যই মামলা হবে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

[৪] তিনি আরো জানান, বিষয়টির তদন্তের জন্য চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

[৫] কমিটি আগামাী ৭ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে।উল্লেখ্য রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ