শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হ্যারি কেইন ও মাউন্টের গোলে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় জয় পেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আলবেনিয়াকে সহজেই হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

[৩] ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপের ম্যাচে আলবেনিয়ার মাঠে ২-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। ফিফা র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড গত বৃহস্পতিবার স্যান ম্যারিনোকে উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে। আর স্বাগতিক অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল র‌্যাঙ্কিংয়ের ৬৬ নম্বর আলবেনিয়া।

[৪] ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন হ্যারি কেইন। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ নষ্ট করেন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। কেইনের পাস পেয়ে ঠান্ডা মাথায় ডি-বক্সের ডান প্রান্ত থেকে কোনাকুনি উুঁং শটে ঠিকানা খুঁজে নেন চেলসি মিডফিল্ডার মাউন্ট। দুই জয়ে পুরো ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। বিডিনিউজ/ দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়