শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে আইস ও ইয়াবাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক: [২] রাজধানীর মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং এলাকা থেকে রোববার ১০ দশমিক ২৫ গ্রাম নিষিদ্ধ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ২৭০পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-২। আটকরা হলেন- ফিরোজ মিয়া (৩৫) এবং রকিবুল আলম ওরফে তানিম (৩৪)।

[৩] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও আটকদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, ক্রিস্টাল মেথ নামক এই নেশা জাতীয় দ্রব্যটি আইস নামে বহুল প্রচলিত। এটি অতি উচ্চ মাত্রার একটি নেশা জাতীয় মাদক। যা মালেয়শিয়া, থাইল্যান্ড ও মায়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে আসছে। ক্রিস্টাল মেথ বা ক্রিস্টাল মেথামাইনাইটিস মূলত মানুষের কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রকে প্রভাবিতকরে নেশাগ্রস্ত করে। যা নেশা জাতীয় দ্রব্যের মধ্যে সবচাইতে ক্ষতিকর। এটি স্বচ্ছ স্ফটিক অথবা চকচকে নীল-সাদা ক্রিস্টাল আকারে পাওয়া যায়। সাধারণত সমাজের উচ্চ শ্রেণিদের টার্গেট করে অতি উচ্চ মূল্যে বিক্রির লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে এই ধরনের মাদক বিভিন্ন অবৈধ পথে চোরাকারবারীরা দেশে নিয়ে আসছে। ১০ দশমিক ২৫ গ্রাম আইসের বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ টাকার উপরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়