শিরোনাম
◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-খুলনা মহাসড়কের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জের মুকসুদপুরে চায়না রেল প্রজেক্টেরের সামনে এদুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়ীর চালককে গ্রেফতার করেছে।

[৩] নিহত শফিকুল ইসলামের বাড়ী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায়। সে ওই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

[৪] এ তথ্য নিশ্চিত করে মুকসুদপুর থানার ওসি মো, আবু বকর মিয়া আমাদে;র এ প্রতিনিধিকে জানিয়েছে, ছুটিতে বাড়ী আসা নিহত পুলিশ সদস্য মো,শফিকুল ইসলাম ঘটনার দিন কাশিয়ানীর ঘোনাপাড়া থেকে মোটরসাইকেলযোগে মুকসুদপুরের দিকে যাচ্ছিল। তারা ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী চায়না রেল প্রজেক্টের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২৯৫২৬২ ) ধাক্কা দেয়। মাইক্রোবাসের চালক নিহত পুলিশ সদস্য শফিকুলকে মুকসুদপুর হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ