শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শচীনের পর এবার আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক: [২] একদিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কোভিড আক্রান্ত হলেন ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটার।

[৩] শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় নিজেই টুইট করে করোনা আক্রান্তের খবর জানিয়েছেন ইউসুফ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার নিজেই তার কোভিড আক্রান্তের খবর জানায় ফেসবুকে।

[৪] এই দুই ক্রিকেটারের করোনা কোভিড আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর রোড সেফটি সিরিজ ঘিরে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ, দুই ক্রিকেটারই ইন্ডিয়া লেজেন্ডস দলের সদস্য ছিলেন এবং ফাইনালে খেলেছিলেন।

[৫] সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার কয়েক দিন পরেই ইন্ডিয়া লেজেন্ডস দলে নাম লেখান ইউসুফ পাঠান। ভারতের রায়পুরে অনুষ্ঠিত হওয়া প্রতিটি ম্যাচেই তাকে দেখা গেছে।

[৬] শনিবার ইউসুফ টুইটারে লেখেন, আজ আমার কোভিড-১৯ এর ফলাফল পজিটিভ এসেছে। মৃদু উপসর্গও রয়েছে। ইতিমধ্যেই ঘরে আমি কোয়ারেন্টিনে রয়েছি এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছি। যারা সম্প্রতি আমার কাছাকাছি এসেছিলেন তাদের প্রত্যেককে পরীক্ষা করানোর অনুরোধ করছি। যদিও সিরিজের উদ্যোক্তারা দাবি করছেন যে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন। এরপরও একই দিনে দুই ক্রিকেটারের আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়িয়েছে। - আনন্দবাজার

  • সর্বশেষ