শিরোনাম
◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতে ইসলামের হরতালের প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল

সমীরণ রায়: [২] রোববার সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। একই সঙ্গে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

[৩] সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাঁরা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। পরে মিছিলটি জিরোপয়েন্ট ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

[৪] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী মিছিল সমাবেশে হামলা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫জন মারা যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। তাঁদের হরতালে সমর্থন দেয় জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ কয়েকটি সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়