শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

রাজশাহী প্রতিনিধি: [২] শনিবার (২৭ মার্চ) দিবাগত রাত থেকে রোববার (২৮ মার্চ) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রাজপাড়া থানা পুলিশ।

[৩] রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার রাতে রাজপাড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জামায়াত-শিবির কর্মী ডিংগাডোবা ব্যাংক কলোনি মোজাম্মেলের ঢালান এলাকায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার উদ্দেশে জড়ো হচ্ছে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

[৫] বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থল থেকে পালানোর সময় শিহাব উদ্দিনকে আটক করা হয়। পরে রোববার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৭ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ