শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে হেফাজতের সকাল সন্ধ্যা হরতালে অপ্রীতিকর ঘটনা নেই

মোহাম্মদ হোসেন: [২] হেফাজতের সকাল সন্ধ্যা হরতালে চট্টগ্রামের হাটহাজারীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

[৩] রোববার (২৮ মার্চ) হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে।

[৪] ছোট যান ছাড়া দুরপাল্লার গাড়ি চলাচল করেনি। হেফাজতের কর্মী সমর্থক মাদ্রাসা ছাত্ররা বড় ধরনের মিছিল মিটিং করতে দেয়নি আইন শৃঙখলার বাহিনী। হরতালে কিছু দোকানপাট খোলা ছিল। বিশেষ করে পৌর সদর, মেখল ইছাপুর বাজার, মুফতি ফয়েজ উল্লাহ সড়কে যানচলাচলে কিছুটা বাধা দিলেও পরে তা স্বভাবিক হয়ে আসে। এছাড়া হাটহাজারী এলাকায় মাদ্রাসার ছাত্ররা রেললাইনের স্লিপার তুলে ফেলায় নাজিরহাট লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা।

[৫] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা এবং সংঘর্ষে নেতাকর্মী হতাহতের জেরে হেফাজতের ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

[৬] রোববার সকাল থেকেই পৌর সদরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তবে এখনো হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের মাদ্রাসা সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে মাদ্রাসার ছাত্ররা। দুপুর ১২টার দিকে হাটহাজারী কলেজ গেইট এলাকায় কয়েকজন মাদ্রাসার ছাত্র মিছিল নিয়ে বের হলে পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ হয়ে যায়। বাজার এলাকায় সড়ক অবরোধ করে মাদ্রাসা শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভ করে। পৌর সদর বাসষ্টেশন এলাকায় ছাত্ররা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাধা মুখে তা ছত্রভঙ হয়ে যায়। সকাল থেকে বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়