শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

আবু মুত্তালিব: [২] স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করা ও বর্তমান সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম প্রন্তিক পর্যায়ে জনগনের সামনে তুলে ধরতে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

[৩] শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

[৪] সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ। মেলায় সরকারি দপ্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, শিক্ষা অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ ৩১টি স্টল স্থান পায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়