শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতে ইসলামের ডাকা হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, তবে যানবাহনের সংখ্যা কম

ইসমাঈল ইমু, সুজন কৈরী: [২] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা এবং সংঘর্ষে নেতাকর্মী হতাহতের জেরে হেফাজতের ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

[৩] সাইনবোর্ডের সানারপাড়ে সড়ক অবরোধ করে মাদ্রাসা শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভ করে। ফলে যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মোহাম্মদপুরের বসিলায় মিছিল বের সড়ক অবরোধ করেছে মাদ্রাসার ছাত্ররা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

[৪] রোববার সকালে রাজধানীর পল্টন, শাহবাগ, যাত্রাবাড়ী, কাজলা, শনির আখড়া, মগবাজার, রামপুরা, মালিবাগ মৌচাক ও হাতিরঝিল ঘুরে দেখা যায়, হরতালে রাজধানীতে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।
হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ-র‌্যাব ও বিজিবি সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়