শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে চালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ হলে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মদন চৌয়ান (৪৫) নামের এক ট্রাকচালক। এনটিভি

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের জেলার চান্দাইকোনায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহত ট্রাকচালক মদন চৌয়ানের বাড়ি বগুড়ার দুপাচাচিয়া উপজেলার তালোড় গ্রামে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক এবং হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী পণ্যবাহী একটি ট্রাক ঢাকা-বগুড়া সহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় পৌঁছালে সামনের দুটি চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তেলের ট্যাঙ্ক থেকে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বগুড়া থেকে ময়মনসিংহগামী ট্রাকের চালক মদন চৌয়ান।

খবর পেয়ে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় সকাল ৭টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়