শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল ও মিষ্টি তরমুজ চিনবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট : তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল। রসালো ও সুমিষ্ট এই ফলটি গরমে সহজেই শরীরে আরাম দেয়। লাল টুকটুকে মিষ্টি তরমুজ কেবল খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও। নিয়মিত তরমুজ খাওয়ার ফলে হৃদপিণ্ড সুস্থ থাকে। এতে রয়েছে ভিটামিন ও মিনারেল। এছাড়াও পটাশিয়াম ও লাইকোপিনের মতো গুরুত্বপূর্ণ সব খনিজ উপাদানে সমৃদ্ধ তরমুজ।

বাজার থেকে তরমুজ কিনতে গিয়ে অনেকেই এমন তরমুজ কিনে আনেন, যা কাটার পর লাল বা মিষ্টি কোনোটিই হয় না।

এ বিষয়ে কৃষিবিদ মোঃ ওবায়েদুল হক রেজা বলেন, তরমুজ কিনতে গিয়ে ঠকে যাবেন না! অনেক সময় বাইরে থেকে দেখে ভালো মনে হলেও কাটার পর দেখা যায় তরমুজ ফ্যাকাশে, খেতেও পানসে। তাই লাল ও মিষ্টি তরমুজ চেনার কয়েকটি উপায় জেনে নিন-

> তরমুজের মাথার দিক খেয়াল করুন। যদি দেখেন হলুদ রঙ ধরেছে, তাহলে বুঝবেন তরমুজ পাকা।

> তরমুজ হাতে নিয়ে দেখুন। যদি ভেতরটা ফাঁপা মনে হয়, তাহলে বুঝবেন তরমুজ এখনো কাঁচা রয়েছে। পাকা তরমুজে প্রচুর রস থাকে। ফলে তরমুজ ভারি হয়।

> তরমুজের গায়ে টোকা দিন। অতিরিক্ত ভারি আওয়াজ (ঠন ঠন আওয়াজ) হলে বুঝবেন তরমুজ বেশি পেকে গেছে।

> তরমুজের আকৃতি খেয়াল করুন। যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি।

> বাইরের উজ্জ্বল রঙ দেখে বিভ্রান্ত হবেন না। পাকা তরমুজ সাধারণত গাঢ়, কালচে হয় দেখতে। চকচ‌কে উজ্জ্বল রং হ‌লে সে‌টি কাঁচা তরমুজ।

> খুব বড় বা খুব ছোট তরমুজ না কিনে মাঝারি আকারের তরমুজ কেনাই ভালো। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়