শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে আগুনে পুড়লো পান বরজ, নিহত ১ ,আহত ১

সাইফুল ইসলাম : [২] বাগেরহাটের মোল্লাহাটে পান বরজের উপর বিদ্যুতের তার ছিড়ে অগ্নিকান্ডে দুলাল বিশ্বাস (৬৫) নামের একজন নিহত হয়েছেন। এসময়ে নিহতের সহোদও জুড়ান বিশ্বাস (৬০) গুরুতর আহত হয়েছেন।

[৩] শনিবার উপজেলার উত্তর আমবাড়ী সার্বজনিন দূর্গা মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। আহত জুড়ান বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানায়,স্থানীয় মৃত গণেশ বিশ্বাসের বাড়ি সংলগ্ন তার ছেলেদের নিজস্ব ৮/১০ কাঠার পান বরজ রয়েছে। ওই পান বরজ থেকে দুলাল বিশ্বাস পান ছিড়ছিলেন। এসময়ে পান বরজের ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে গোটা বরজে আগুন ধরে যায়। ওইসময় পান বরজের মধ্যে থাকা দুলাল বিশ্বাস আগুনে পুড়ে ঘটনা স্থলেই মারা যায়। একই ঘটনায় বড়ভাইকে উদ্ধার চেস্টা করায় আগুনে পুড়ে গুরুতর আহত হয় তার ছোট ভাই জুড়ান বিশ্বাস। মর্মান্তিক এ ঘটনায় গোটা এলাকায় শোকেরছায়া নেমে আসে।

[৫] মোল্লাহাট পল্লী বিদ্যুতের এজিএম মোঃ মাহফুজুর রহমান জানান, তিনি খোজ নিয়ে জানতে পেরেছেন যে, হতাহতের প্রতিবেশী জনৈক সুবাসের ছেলে সুজন একটি গাছ কাটে, যা বৈদ্যুতিক তারের ওপর পড়ে ছিড়ে গিয়ে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

[৬] অগ্নিকাণ্ডে হতাহতের এ খবরে তাৎক্ষণিক ঘটনা স্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। তিনি গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

[৭] এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট আটজুড়ী ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামসহ মোল্লাহাট থানা পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ