শিরোনাম
◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে ফেন্সিডিলসহ একজন মাদক ডিলার গ্রেপ্তার

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে একটি পিকআপ ও ৩২৫ বোতল বিদেশী ফেন্সিডিলসহ একজন মাদক ডিলারকে গ্রেপ্তার করেছে গাজীপুর র‌্যাব-১’র সদস্যরা। শনিবার (২৭ মার্চ) ভোরে উপজেলার গোয়ালবাথান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃত হলেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর মনিপুর এলাকার আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম (২৫)।

[৪] জানা গেছে, পিকআপ যোগে ফেনসিডিলের একটি চালান গাজীপুরে আসছে। এমন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান সাকিনস্থ মেসার্স তুরাগ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে চেকপোস্ট বসানো হয়।

[৫] এসময় পিকআপটি চেকপোস্টের কাছে আসলে তা থামানো হয়। পরে পিকআপ থেকে ৩২৫ বোতল বিদেশী ফেন্সিডিল উদ্ধারসহ শরিফুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তার কাছ থেকে নগদ ১ হাজার ৭৬০ টাকা, ১টি মোবাইল ও একটি পিকআপ জব্দ করা হয়।

[৬] শনিবার দুপুরে গাজীপুর র‌্যাব-১ এর লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ