শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুর্গাপুর প্রতিনিধি: [২] চট্টগ্রামের হাটহাজারীতে মোদীবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহতের ঘটনায় নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হেফাজতে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৩] স্থানীয় মারকাজ মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় ঈদ ময়দানে মোদীবিরোধী বিক্ষোভে সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মামুনূর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ রুহুল আমীন সিরাজী, ডা. তোফাজ্জল হোসেন, মুফতি আব্দুল্লাহ, মুফতি আঃ কাদির, মুফতি আশরাফ কাশেমী, মাওঃ মুজিবুর রহমান, মাাওঃ সিরাজুল হক, মাওঃ নূরউদ্দীন, মাওঃ হাবিবুর রহমান, মুফতি ওয়ালিউল্লাহ, মুফতি হাবিবুর রহমান, মাওঃ আঃ জলিল প্রমুখ।

[৪] প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গতকাল মোদীবিরোধী মিছিলে ৫ জন ছাত্র নিহত হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবী জানাচ্ছি। এছাড়াও আগামীকাল রোববারের হরতাল সকলকে পালন করার অনুরোধ জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়