শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি কখনোই সেঞ্চুরির জন্য খেলি না: বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: [২] বছর খানেকের উপরে চলা ব্যাটে রানের খরা ইংল্যান্ড সিরিজে কেটে গিয়েছে বিরাট কোহলির। ভারত অধিনায়ক কোহলি ধীরে ধীরে ফিরেছেন তার বিরাটসুলভ ব্যাটিং ফর্মে। অভিষেক বছরের পরে প্রথমবার ২০২০ গোটা মৌসুমে একটিও আন্তর্জাতিক শতরান পাননি তিনি। ২০২১ সালে তার আর পুনরাবৃত্তি হবে না বলেই বিরাট ফ্যানদের আশা।

[৩] ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই বিরাটের ব্যাটে ফের ধারাবাহিকভাবে রান আসা শুরু হয়েছে। বলা যায় ছন্দে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তিনি। তবে বিরাট সমর্থকদের প্রত্যাশা তাঁর কাছ থেকে শতরানের। সেই শতরান এই বছর এখনও তাঁর ব্যাট থেকে আসেনি। তবে অধিনায়ক কোহলি নিজে এই বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি সেঞ্চুরির জন্যই যে খেলেন না।

[৪] শুক্রবার ২৬ মার্চ ইংল্যান্ড ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে। সেই ম্যাচে কোহলি করেন ৬৬ রান। এরপর ম্যাচ শেষে নিজের শতরান নিয়ে কোহলি বলেন, জীবনে কখনোই আমি সেঞ্চুরির জন্য খেলি না, এইজন্যই হয়তো আমি অল্প সময়ে ছোট ছোট অনেক প্রাপ্তি মিলিয়ে বড় কিছু পেয়ে যাই। আমি যা করি তার পুরোটাই দলে অবদান রাখার কথা ভেবে করি।

[৫] যদি দল জিততে না পারে তাহলে আপনার সেঞ্চুরি কোনো কাজে আসবে না। ক্যারিয়ার শেষে আপনি এসব সংখ্যা বিচার করতে বসবেন না, আপনি দেখবেন আপনি কীভাবে খেলেছেন, কী ফল পেয়েছেন। - ক্রিকইনফো / জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়