শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৩৯ জন, শনাক্ত ৩৬৭৪, সুস্থ ১৯৭১

মহসীন কবির:[২] শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] দেশে কোভিড শনাক্তের ৩৮৫ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২১৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৬৪ জনের। এখন পর্যন্ত ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন। মোট মারা গেছেন ৮৮৬৯ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯১২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

[৫] ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ১৫ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন। রাজশাহী ও খুলনা বিভাগে দুই জন করে চার জন। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে এক জন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন।

[৬] গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৯৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ তিন হাজার ৪৬২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৭৪৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৭১৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়