শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সকল ট্রেনের যাত্রা বিরতি বাতিল

এএইচ রাফি:[২] স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ। শুক্রবার দিবাগত রাতে মহানগর গোধূলি ট্রেন আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

[৩] তবে শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মাদরাসা ছাত্রদের ভাংচুর ও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতির হওয়ায় সকল ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে।

[৪] বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়েব আহমেদ জানান, শুক্রবার বিকেলে কয়েকশত মাদরাসা ছাত্র অতর্কিত হামলা করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। এসময় বিক্ষোভকারিরা ছাত্ররা রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

[৫] বিক্ষুব্ধরা স্টেশনে একটি টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল ও চেয়ার টেবিল ভাঙচুর করে রেললাইনের উপরে এনে অগ্নিসংযোগ করেন। তিনি বলেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে শনিবার বিকেল থেকে সকল ট্রেন যাত্রাবিরতি বন্ধ থাকবে।

[৬] পরবর্তীতে সিন্ধান্ত নেওয়ার পর তা পুনরায় চালু করা হবে। কারণ অগ্নিসংযোগ ও ভাংচুরে স্টেশনের কন্ট্রোল প্যানেল, চেয়ার-টেবিল সহ সবকিছু নষ্ট করে ফেলা হয়েছে। যাত্রীরা যে বসবে, এমন জায়গাও নেই। সংস্কারের পর পুনরায় ট্রেন যাত্রাবিরতি হবে বলে আশা করছি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়